| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ২২:৫০:৩২:অপরাহ্ন  |  ১৫৮৬৮৪২ বার পঠিত
ভারতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ
ছবির ক্যাপশন: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতের হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।

সোমবার (২৫ আগস্ট) রাতে সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, নাম-ঠিকানা যাচাই শেষে রাত ৯টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তরকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মনিরা পারভীন (৪৭), একই উপজেলার হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭), একই উপজেলার বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়–ইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।

বিজিবি’র বরাতে সুশান্ত কুমার আরও জানান, ২৪ আগস্ট রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত মাসুম বিল্লাহ জানান, কাজের সন্ধানে বিনা পাসপোর্টে তারা ভারতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ২৪ আগস্ট রাতে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪