| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরার শ্রীপুরে এসএসসিতে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা প্রদান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ১১:৩১:৩৮:পূর্বাহ্ন  |  ১৬০৪৬৫১ বার পঠিত
মাগুরার শ্রীপুরে এসএসসিতে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা প্রদান
ছবির ক্যাপশন: এসএসসিতে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা প্রদান

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১০২ শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতিদের পক্ষে বক্তব্য দেন মো. তানভীর আহমেদ তনু, প্রধান শিক্ষকদের পক্ষে উত্তম কুমার অধিকারী, সাংবাদিকদের পক্ষে মো. জুয়েল রানা এবং শিক্ষার্থীদের পক্ষে মুসলিমা খাতুন।

এসময় সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪