| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ০০:০৭:২৭:পূর্বাহ্ন  |  ১৫৮০৭৭২ বার পঠিত
শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

রিপোর্টার্স২৪ ডেস্ক : দাবি আদায়ে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (২৭ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান বলেন, পুলিশি হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের ওপর হামলাকারী অতিউৎসাহী পুলিশদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নানা দাবি উত্থাপনসহ মতপ্রকাশ এবং সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার রয়েছে। বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রকৌশল শিক্ষার্থী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। দাবির যৌক্তিকতা নিয়ে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মনে রাখতে হবে, সমাধান কেবল আলোচনার টেবিলেই সম্ভব। অন্যথায় বলপ্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের প্রয়াস আসলে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান-পূর্ব ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের পুনর্মঞ্চায়নই; যা একদিকে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপন্থি, অন্যদিকে হাজারও শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রতি দমননীতি পরিহার করে শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে একটি টেকসই, ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

এছাড়া চলমান আন্দোলনসহ পূর্বের শিক্ষার্থীদের আরও বেশ কয়েকটি ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনেও আইনশৃঙ্খলা বাহিনীর শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি; অভ্যুত্থানোত্তর নয়া বাংলাদেশে যা অত্যন্ত উদ্বেগজনক। অথচ জুলাই অভ্যুত্থানকাল এবং অভ্যুত্থান-পূর্ব আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে পুলিশ বাহিনীকে ঘিরে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ রাজনৈতিক নিপীড়নের নানা অভিযোগ ছিল।বিবৃতিতে তারা বলেন, অভ্যুত্থানোত্তর অন্যতম জন-আকাঙ্ক্ষা ছিল পুলিশ সংস্কার। কিন্তু পুলিশ সংস্কার কমিশন গঠন করা হলেও এখন পর্যন্ত পুলিশি সংস্কারের কোনো দৃশ্যমান কার্যক্রম আমরা দেখতে পাইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রতি পুলিশ সংস্কারে আরও সুস্পষ্ট, কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪