| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৬ ইং | ১৯:৫৬:৩৬:অপরাহ্ন  |  ৩১৯ বার পঠিত
বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। খেলায় পদ্মা একাদশ, মেঘনা একাদশ, যমুনা একাদশ ও করতোয়া একাদশ নামে চারটি দল অংশগ্রহণ করেছে। প্রতিবছর মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন বগুড়া। 

শনিবার (১৭ অক্টোবর) সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া প্রতিবছর মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের ক্রীড়াচর্চা অব্যাহত রাখছে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার উদ্যোগ ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। 

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। সার্বিক কার্যক্রম তদারকি করছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ। 

বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন। এসময় বগুড়া প্রেসক্লাব দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, স্পোর্টস রিপোটার্স এসোসিয়েশন সভাপতি মোস্তফা মোঘল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র সাংবাদিক রাহাত রিটু, আবুল কালাম আজাদ, প্রতীক ওমর, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, আব্দুস সালাম, সানাউল হক শুভ, আইনুর ইসলাম উপস্থিত ছিলেন। 

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ পরামর্শ দেন বক্তারা। ভুল তথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে পদক্ষেপ নিচ্ছে সাংবাদিক ইউনিয়ন। বস্তুনিষ্ঠ সংবাদ, পেশাগত মানোন্নয়ন, কর্মপরিবেশ, সমস্যা, সম্ভাবনাসহ নিরাপত্তার বিষয়গুলো নিয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪