| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিপ্লোমা বনাম বিএসসি : সমাধান কোথায়?

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ১৭:৪৩:৪৯:অপরাহ্ন  |  ১৬২১১৭৫ বার পঠিত
ডিপ্লোমা বনাম বিএসসি : সমাধান কোথায়?

আদিল সাদ : বর্তমান সময়ে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে অযথা দ্বন্দ্ব তৈরি হয়েছে। কেউ কাউকে ছোট করতে চাইছে—কিন্তু এটা কোনোভাবেই পেশাদার সমাধান নয়।

বিএসসি পাশ করলেই কেউ মহান ইঞ্জিনিয়ার হয়ে যায় না, আবার ডিপ্লোমা পাশ করলেই সে সর্বগুণসম্পন্ন হয়ে যায় না। এ দ্বন্দ্বকে উসকে দিচ্ছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চাইছে।

আসল সত্য হলো—দেশের উন্নয়নের জন্য ডিপ্লোমা ও বিএসসি দু’জনকেই সমানভাবে দরকার।

বিএসসি ইঞ্জিনিয়াররা পড়াশোনায় গভীর জ্ঞান অর্জন করে, তাদের বেসিক শক্তিশালী।

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হাতে-কলমে কাজ জানে, মাঠ পর্যায়ে অভিজ্ঞ।

পৃথিবীর উন্নত দেশগুলোতে ডিপ্লোমা শেষ করেই সরাসরি বিএসসি পড়ার সুযোগ দেওয়া হয়। আমাদের দেশে কেন এই ব্যবস্থা চালু নেই?

আমরা মেনে নিয়েছি—সবাই দশম গ্রেডে আসবে। কিন্তু আগে প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে বিএসসি পড়ার পরিবেশ ও মান নিশ্চিত করতে হবে। নাহলে এই দ্বন্দ্ব কখনও থামবে না।

শুধু ডিগ্রি নয়—প্রফেশনাল দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিক মানের পরীক্ষা বাধ্যতামূলক করা যেতে পারে। যেমন—TWI, ASME ইত্যাদি সংস্থার মানদণ্ড। সেখানে পাশ করলে ডিগ্রিই হোক, ডিপ্লোমাই হোক—কোনো ভেদাভেদ থাকবে না। দেশীয় দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার হাতে এসব পরীক্ষা দিলে সমাধান আসবে না।

এখন সময় এসেছে—আমরা ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার। আন্দোলন, দখল, সংঘাত কোনো সমাধান নয়। পেশাজীবীদের উচিত একটি সার্বজনীন গোল টেবিল বৈঠক আয়োজন করা, যেখানে খোলা আলোচনায় সমস্যা আসবে একটিই, কিন্তু সমাধান পাওয়া যাবে শত শত।

লেখক :  আদিল সাদ (লীড স্পেশালিষ্ট কোয়ালিটি ইঞ্জিনিয়ার, উজবেকিস্তান)

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪