সিনিয়র রিপোর্টার : সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯৮২ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৩৩ জন অন্যান্য ঘটনায় জড়িত।
শুক্রবার পুলিশ সদর দপ্তরের জানায়, দেশব্যাপী পরিচালিত এই অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে, রিভলভার ১টি, ১২ বোর একনলা বন্দুক ১টি, এলজি বন্দুক ১ টি, পিস্তল ১ টি, জি-৩ রাইফেল ১টি, এমএ-১ভেরিয়েন্ট রাইফেল ১টি, এলএম-১৬ ভেরিয়েন্ট রাইফেল ১টি, দেশীয় এলজি ১টি, পাইপগান ১টি, ম্যাগাজিন ৯টি, কার্তুজ ৭ রাউন্ড, গুলি ৫১১ রাউন্ড, চাপাতি ৩টি ও চাইনিজ কুড়াল ২টি।
রিপোর্টার্স২৪/এসএন