| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, গুরুতর আহত ভিপি নুর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ০৯:৫৪:৩২:পূর্বাহ্ন  |  ৪১৪৮৯৫৭ বার পঠিত
জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, গুরুতর আহত ভিপি নুর
ছবির ক্যাপশন: আহত ভিপি নুর

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হয়েছেন।

আহত নূরকে হাসপতালে নিয়ে যাওয়ার মূহুর্ত লাইভ করা হয় তার ফেসবুক পেজে। সেখানে লেখা হয়েছে, ‘ভিপি নুরের রক্তাক্ত চেহারা বলে দেয় পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে লীগাররা বসবাস করছে। জাতীয় পার্টিকে নিরাপত্তা দিয়ে ভিপি নুরকে রক্তাক্ত করেছে এই পুলিশ এই সেনাবাহিনী।’

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণ-অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন নেতাকর্মী। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ খাঁন জানান, জাতীয় পার্টির ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ-অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। 

এ ঘটনার পর ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ফেসবুকে ঘোষণা দেন সচিবালয় ঘেরাওয়ের। পোস্টে তিনি লেখেন, ‘জি.এম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে।’

এরপর জাতীয় পার্টি ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ তুলে মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যান নূর ও তার কর্মীরা। সেখানেই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪