| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ১৯:৫১:৪৯:অপরাহ্ন  |  ১৫৮৪৪৬৭ বার পঠিত
নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ
ছবির ক্যাপশন: আসিফ নজরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।


শুক্রবার (২৯ আগস্ট)রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি অবরুদ্ধ হন।


সরেজমিনে থাকা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে অবরুদ্ধ থাকবেন।


নেতাকর্মীরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের মারতে মারতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আল রাজী কমপ্লেক্সের সামনে নিয়ে যায়। সেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মেরে রক্তাক্ত করেছে। তারা কোনো কথাই শোনেনি।


এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।


এর আগে আহত নুরুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।


রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪