| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রদীপ, সাধারণ সম্পাদক আলী রেজা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ১২:৩৪:৩৯:অপরাহ্ন  |  ১৬০৭২২৭ বার পঠিত
দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রদীপ, সাধারণ সম্পাদক আলী রেজা
ছবির ক্যাপশন: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে বিএনপির ভোট গ্রহণ

শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্থানীয় চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নটির ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম প্রদীপ ২৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নওশের মোল্যা পান ২০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আলী রেজা রাজা ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম মকিদ হাসান পান ২০৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রোকন বিশ্বাস ২২৪ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল বিশ্বাস পান ২২১ ভোট। 

নির্বাচন পরিচালনায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও সহকারী টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো. আলমগীর হোসেন। 

নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রিপোর্টার্স ২৪ / প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪