| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোলো-শার্ট পরিহিত যুবক ডিবির কেউ নয়: ডিবি প্রধান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ১২:৪৩:৫৬:অপরাহ্ন  |  ১৫৮৩৪৯৯ বার পঠিত
পোলো-শার্ট পরিহিত যুবক ডিবির কেউ নয়: ডিবি প্রধান

স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো মেরুন রঙের পোলো-শার্ট পরিহিত যুবক গোয়েন্দা পুলিশের (ডিবি) কেউ নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরের আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই সেনা ও পুলিশ সদস্যরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করলে সংগঠনের সভাপতি নুরুল হক নুরসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪