| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এখন থেকে তৈরি হবে পাটের ব্যাগ : বাণিজ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ০৭:৩৮:৩১:পূর্বাহ্ন  |  ১৫৭০৪২৮ বার পঠিত
এখন থেকে তৈরি হবে পাটের ব্যাগ : বাণিজ্য উপদেষ্টা
ছবির ক্যাপশন: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, দেশে পরিবেশবান্ধব শিল্প উন্নয়নের অংশ হিসেবে প্লাস্টিক ব্যাগ উৎপাদনের পরিবর্তে এখন থেকে পাটের ব্যাগ উৎপাদন শুরু হবে। তিনি বলেন, যারা এতদিন প্লাস্টিকের ব্যাগ তৈরি করতেন, তারা এখন থেকে পাটের ব্যাগ তৈরি করবেন। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়বে।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, প্লাস্টিক ব্যাগ উৎপাদনে কর্মসংস্থানের সুযোগ সীমিত। তবে পাটের ব্যাগ তৈরির প্রতিটি ধাপে সুতো তৈরি থেকে শুরু করে কাপড় এবং ব্যাগ তৈরির প্রতিটি পর্যায়ে—বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।

তিনি জানান, প্রতিবছর বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের প্লাস্টিক পণ্য আমদানি হয়। অথচ পাটপণ্য রপ্তানি হয় এক বিলিয়ন ডলারেরও কম। আমাদের সোনালী আঁশের ঐতিহ্য হারিয়ে গেছে। পরিবেশ ও পাট মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিষয়ে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের পর প্লাস্টিক ব্যাগ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হবে। পাটের ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ গ্রহণযোগ্য হবে না, বলে হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ।


রিপোর্টার্স২৪ / ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪