| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ৬ বালুর গদিতে হামলা-লুটপাট, জেলা ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ০১:১১:১২:পূর্বাহ্ন  |  ১৪৩ বার পঠিত
লক্ষ্মীপুরে ৬ বালুর গদিতে হামলা-লুটপাট, জেলা ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাঁটে আওয়ামী লীগ মালিকানাধীন ৬ বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় জেলা ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

রোববার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাটে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ। 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদোষীরা অভিযোগ করে জানান, সন্ধ্যায় ২০-৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে একে একে আওয়ামী লীগ মালিকানাধীন ৬টি বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে এবং ক্যাশে থাকা টাকা লুটপাট করে নেয়। হামলাকারী ছাত্রদলের নেতাকর্মী। তারা চাঁদার দাবিতে এই হামলা করেন বলে অভিযোগ করেন তারা।

তবে জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ অভিযোগ অস্বীকার করে বলেন, স্বার্থসংশ্লিষ্টায় কেউ ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। তবে এ ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। 

এ ঘটনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, অপরাধী যেই হোক, তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪