| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ২০:৫৮:৩৯:অপরাহ্ন  |  ৫৪৭৭ বার পঠিত
তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল

চবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। চাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিকের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের পাশে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালিত শ্রেণিকক্ষে শিশুদের হাতে এসব শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের অত্যন্ত ভালোবাসেন। তিনি শিশুদের আগামীর বাংলাদেশ হিসেবে অভিহিত করেন। তাঁর শিশুদের প্রতি ভালোবাসা ও বিভিন্ন উদ্যোগে অনুপ্রাণিত হয়েই সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের স্বপ্ন দেখার উপযুক্ত পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিশুদের শিক্ষাজীবনে উৎসাহ জোগানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ফারহান ও আকিজ মাহমুদ, জলবায়ুবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তৈমুরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

আয়োজকরা জানান, শিশুদের শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪