| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি ছাত্রদলের সাত দফা দাবি উত্থাপন,উপাচার্যের নিকট স্মারকলিপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৬ ইং | ১৩:১৯:৫১:অপরাহ্ন  |  ১৫০ বার পঠিত
চবি ছাত্রদলের সাত দফা দাবি উত্থাপন,উপাচার্যের নিকট স্মারকলিপি

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের দীর্ঘদিনের মৌলিক সমস্যা সমাধান ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, শতভাগ আবাসন নিশ্চিত করতে নতুন হল নির্মাণ ও একটি হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ, চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়ন ও ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু, নতুন শাটল ট্রেন ও বাস সার্ভিস চালু, আধুনিক টিএসসি নির্মাণ, ছাত্রসংগঠন ও সাংবাদিক সমিতির জন্য পৃথক কার্যালয় বরাদ্দ, সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণ, জিমনেসিয়াম সংস্কার এবং ৫ আগস্ট-পরবর্তী সময়ে সুপারিশের মাধ্যমে অবৈধভাবে বরাদ্দ দেওয়া হলের আসন বাতিল।

স্মারকলিপিতে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় হীরকজয়ন্তী উৎসবকে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের অনুরোধ জানায় সংগঠনটি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪