| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুতের তারে জড়িয়ে গরুসহ কৃষকের মৃত্যু, আহত ১

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ০০:৩১:০৯:পূর্বাহ্ন  |  ৪০৯১৬৯৮ বার পঠিত
বিদ্যুতের তারে জড়িয়ে গরুসহ কৃষকের মৃত্যু, আহত ১
ছবির ক্যাপশন: বিদ্যুতের তারে জড়িয়ে গরুসহ কৃষকের মৃত্যু, আহত ১

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন ক্ষেতে শেয়ালের প্রবেশ ঠেকাতে ঘেরা বিদ্যুতের তারে আটকে শাহাদত হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে কৃষকের গরুও মারা গেছে। আহত হয়েছে ইকতার হোসেন নামের আরও একজন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারসার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাহাদত হোসেন ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

স্থানীয় পল্লী চিকিৎসক মশিউর রহমান বলেন, তালসার গ্রামের একটি ড্রাগন ফলের বাগান রক্ষার জন্য মালিক আজিজুল হক জমির চারপাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখেন। বৃহস্পতিবার সকালে শাহাদত হোসেন জমি চাষ করতে একই গ্রামের চাষি ইকতার হোসেনকে নিয়ে মাঠে যান। জমি চাষের সময় বিদ্যুতের তার গরুর পায়ে পেচিয়ে গেলে গরুটি পড়ে যায়। সেসময় শাহাদত ও কৃষক ইকতার গরুটি তুলতে গেলে তারা বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন ও একটি গরু মারা যায়। আহত হয় ইকতার। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪