| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে আহত ১০

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৬৩৩৮০২ বার পঠিত
মাদারীপুরে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে আহত ১০
ছবির ক্যাপশন: মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

মাদারীপুর প্রতিনিধি : 

মাদারীপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় একঘন্টা বন্ধ থাকে মহাসড়কে যানবাহন চলাচল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাজৈরের টেকেরহাট থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে একটি লোকাল পরিবহনের যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের বৌলগ্রাম এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হন অন্তত ১০ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেলে। দুর্ঘটনার পর মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।’

 

.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪