| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাদুল্লাপুরে ২৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ২১:১১:৪৬:অপরাহ্ন  |  ২৫৬ বার পঠিত
সাদুল্লাপুরে ২৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক, সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভিক জাহান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কৃষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় নির্বাচিত ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সরিষা, সয়াবিন, চিনাবাদাম ও অড়হর ফসলের বীজ এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হবে।

কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪