| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘অভূতপূর্ব সাড়া’ পাচ্ছি: আবিদুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ০৮:১৮:৩৫:পূর্বাহ্ন  |  ২৬৯৯৭০০ বার পঠিত
‘অভূতপূর্ব সাড়া’ পাচ্ছি: আবিদুল ইসলাম
ছবির ক্যাপশন: ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘অভূতপূর্ব সাড়া’ পাচ্ছেন বলে দাবি করেছেন ছাত্রদল–সমর্থিত  সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ছাত্রদলের এই ভিপি প্রার্থী বলেন, আমরা যখন প্রচারে যাচ্ছি, ‘অভূতপূর্ব সাড়া’ পাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এতদিন পরে এসে মনে হচ্ছে, আসলেই সঠিক ছাত্ররাজনীতির চর্চাটা করছি। শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতা ও জবাবদিহির আওতায় ছাত্ররাজনীতি করছি।

একটি গোষ্ঠী ছাত্রদলের প্যানেলের বিরুদ্ধে সাইবার বুলিং করছে অভিযোগ করে তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী অপপ্রচারে নেমেছে ও সাইবার বুলিং করছে।

আবিদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, যদি আপনারা এই সাইটগুলো বন্ধ করতে ব্যর্থ হন, তাহলে গোটা জাতিকে আপনারা সেটি জানান যে আসলে সেটি আপনারা পারছেন না। কারণ, ডাকসু নির্বাচন এখন আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, গোটা বাংলাদেশের স্থিতিশীলতার বিষয়। গোটা বাংলাদেশের স্বার্থ এখানে জড়িত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪