| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আঠারো কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১২টি নৌকা আটক

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৩৯৪২৮৮ বার পঠিত
আঠারো কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১২টি নৌকা আটক
ছবির ক্যাপশন: আঠারো কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১২টি নৌকা আটক

সিনিয়র রিপোর্টার : 

দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে  বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১৩ মে) বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে  ১২টি মাছ ধরার নৌকা আটক করে। 


আটককৃত নৌকাসমূহ থেকে ৪ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জালসহ ২২০ কেজি মাছ জব্দ করে। 


মঙ্গলবার আইএসপিআর জানায়, জব্দকৃত মালামালসমূহের আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৬১ জন জেলেকেও আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফিশারি ডিপার্টমেন্টের প্রতিনিধির উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট সংলগ্ন এলাকায় জালসমূহ পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পরবর্তীতে আটককৃত জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। 


আইএসপিআর আরও জানায়,  ইতোমধ্যে চলমান অভিযানে প্রায় ১৯৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে  নৌবাহিনী।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪