| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১০:১৬:০৩:পূর্বাহ্ন  |  ২১১৯২৪৬ বার পঠিত
নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার : নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। নেপালের সংশ্লিষ্ট সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য নিরসনে শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশ নেবে বলে আশা করে ঢাকা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে ঢাকা। বাংলাদেশ আশা করে, নেপালের সংশ্লিষ্ট সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য নিরসনে শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশ নেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে নেপালের দৃঢ় সংকল্পবদ্ধ জনগণের প্রতি তাদের আস্থা রয়েছে। তারা শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে বলে বিশ্বাস করে বাংলাদেশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪