| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ১১:০৩:৫১:পূর্বাহ্ন  |  ২৯৪ বার পঠিত
টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি কারখানাটিতে গাড়ি সংযোজন বা অ্যাসেম্বলি প্রক্রিয়া সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এ কারখানা পরিদর্শনের সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

পাশাপাশি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ অন্যান্য সফরসঙ্গীও এ সময় উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪