রিপোর্টার্স২৪ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা।
মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল৷ পথে মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।
ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা রয়েছে বলে জানা গেছে। আশা করছি, দ্রুতই রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করবে।
রিপোর্টার্স২৪/ঝুম