| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু শুক্রবার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ১১:৩২:৫৩:পূর্বাহ্ন  |  ৩৫১ বার পঠিত
চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু শুক্রবার

চবি প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অন্তর্গত জোবড়া গ্রামে ১৯৬৬ সালের ১৮  নভেম্বর প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।আগামী ১৮ নভেম্বর ৬০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে উদযাপিত হবে বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব।হীরকজয়ন্তী উদযাপনের প্রস্তুতি হিসেবে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

এদিন বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের তৃতীয় তলার ভিআইপি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হীরকজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরকজয়ন্তী উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্‌যাপনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হচ্ছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪