| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ০৯:৪৮:২২:পূর্বাহ্ন  |  ২০৩৭০৩৭ বার পঠিত
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিস. সুসান রাইল এর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়। বুধবার বিকালে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ ৫ জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন। 

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন, নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড. সাবিকুন্নাহার মুন্নি ও ডা. হাবিবা চৌধুরি সুইট।

বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি ও গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতের ভ‚মিকা সম্পর্কে আলোচনা করা হয়। 

তাছাড়া নারী অধিকার, নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক ক্ষেত্রে নারীর স্বাধীন বিচরণ সম্পর্কে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা বিশেষ করে জ্বালানি ও পোশাকখাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভ‚মিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪