| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে নছিমনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ১১:২৩:০৮:পূর্বাহ্ন  |  ২৯৩৪২৩৫ বার পঠিত
মেহেরপুরে নছিমনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত
ছবির ক্যাপশন: মেহেরপুরে নছিমনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত

মেহেরপুর প্রতিনিধি: 

মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান-নছিমনের ধাক্কায় পঞ্চাষোর্দ্ধ এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়নি। 

স্থনীয় সুত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ও নারী গোপালপুর বাজার ও থেকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকার মধ্যে চলাফেরা করতেন। গোপালপুর বাজারে গেল কয়েকদিন থেকে অবস্থান করছেন। ঘটনার সময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিলেন ওই নারী। এসময় মেহেরপুরগামী গরু বোঝাই একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরে পড়ে মাথায় রক্তাত্ব জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নছিমন ফেলে পালিয়ে যায় চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দীন জানান, মরদেহ এবং নছিমনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪