| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমীরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ০৫:২৪:৫১:পূর্বাহ্ন  |  ২০৩৫১৪৪ বার পঠিত
জামায়াত আমীরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জামায়াতে ইসলামীর আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এসময় তাঁর সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর মি. এ্যানটন চেরনোভ। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানানো হয়। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, রাষ্ট্রদূত মস্কোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে আমীরে জামায়াতকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪