| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাহাঙ্গীরনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ১০:০৩:২৯:পূর্বাহ্ন  |  ২৬৯০৪২৮ বার পঠিত
জাহাঙ্গীরনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: জাকসু নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে যায়।

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’ শ্লোগান দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী বলেন, ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা মিছিলে অংশ নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪