| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাকসু ফল হতে পারে সন্ধ্যায়, ১৪ হলের ভোট গণনা শেষ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ০০:১১:০৩:পূর্বাহ্ন  |  ২৬৮৮৩৪১ বার পঠিত
জাকসু ফল হতে পারে সন্ধ্যায়, ১৪ হলের ভোট গণনা শেষ
ছবির ক্যাপশন: জাকসু ফল হতে পারে সন্ধ্যায়, ১৪ হলের ভোট গণনা শেষ

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৩ ঘণ্টায় মোট ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৭টি হলের গণনা এখনো চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, আজ সন্ধ্যা নাগাদ জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় ভোট গণনা শুরু হয়।

৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে জাকসুর নতুন নেতৃত্ব বেছে নিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। অন্যদিকে, হল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন প্রার্থী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪