| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্যা : পাঞ্জাব ও সিন্ধু থেকে সরানো হলো ২১ লাখ মানুষকে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ০০:৫৯:০০:পূর্বাহ্ন  |  ২৩১২৩৬৮ বার পঠিত
বন্যা : পাঞ্জাব ও সিন্ধু থেকে সরানো হলো ২১ লাখ মানুষকে
ছবির ক্যাপশন: অতিবৃষ্টিতে নদীর পানি উপচে পড়ায় বন্যার তীব্রতা বেড়েছে (ছবি-ডন)

রিপোর্টার্স ইন্টান্যাশনাল ডেস্ক :

পাকিস্তানের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যার কারণে পাঞ্জাব প্রদেশ থেকে ২০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া সিন্ধু প্রদেশ থেকেও দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইনাম হায়দার মালিক। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার ভয়াবহতার চিত্র তুলে ধরতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মালিক বলেন, সামনের দিনগুলোতে আরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় তারা টনকে টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে কম্বল, তাঁবু ও পানি বিশুদ্ধকরণ যন্ত্র। 

দেশটির সংবাদমাধ্যম দ্য ডনকে মালিক বলেছেন, বন্যার পানির স্তর শুকাতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। তারপরই হাজারো গ্রাম ও জমিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করা যাবে। আন্তর্জাতিক মেডিকেল কর্পস শুক্রবার এক হালনাগাদ তথ্যে জানিয়েছে, জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিতে দেশজুড়ে ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে পাকিস্তানে বন্যার তীব্রতা বেড়েছে। অতিবৃষ্টিতে নদীগুলো উপচে পড়ছে। 



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪