| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৬ ইং | ২২:০১:২৪:অপরাহ্ন  |  ২২৭ বার পঠিত
নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী উপজেলা শাখা।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী উপজেলা শাখার সভাপতি মনোয়ারা রুবি এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শাখার সাধারণ সম্পাদক ইশরাত জাহান ও সাংগঠনিক সম্পাদক মনিরা হোসেন মেরি।

সংগঠনের কুমারখালী উপজেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন মিনা তাঁর বক্তব্যে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে লিখিত বক্তব্যে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও শিশু সহিংসতা সহ কত জন ধর্ষণের শিকার হয়েছে শিকার হয়েছেন তার পরিসংখ্যান তুলে ধরেন। 

এছাড়াও, ধর্ষণের পর হত্যা, ধর্ষণচেষ্টা, শিশু হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা এবং বিভিন্ন ধরনের যৌন সহিংসতার শিকার  বিষয়েও জানান। 

সংবাদ সম্মেলনে বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে লিঙ্গভিত্তিক সব ধরনের সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪