| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর-কলকাতা রোডে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ০২:২১:১১:পূর্বাহ্ন  |  ২১২০৭২৫ বার পঠিত
যশোর-কলকাতা রোডে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
ছবির ক্যাপশন: যশোর-কলকাতা রোডে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বেনাপোল পৌর গেট সংলগ্ন পৌর বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম চয়ন (২২)। তিনি বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আহত হয়েছেন কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে (নাম জানা যায়নি)। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন জানান, চয়ন মোটরসাইকেল যোগে যশোর কলকাতা রোডে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সঙ্গে থাকা যুবক গুরুতর আহত হন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪