| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ০৩:৩৮:৪৯:পূর্বাহ্ন  |  ২১২০৬২০ বার পঠিত
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
ছবির ক্যাপশন: বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাজী পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি (১০) নামের এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার ( ১৪ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির ঘরের দরজা খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের কেরামত আলীর ছেলে।

পরিবারিক সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাব্বি। ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশের সময় বৈদ্যুতিক তারের লিকেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪