| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ০৫:০১:১০:পূর্বাহ্ন  |  ২১১৫৯৫৩ বার পঠিত
প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে রংপুরে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালার ব্যনারের বেছনে এ ছবি দেখা যায়।

বিষয়টি উপদেষ্টার দৃষ্টিগোচর হলে তিনি বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না।

এ রকম ঘটনা এখন অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু  প্রতিফলন ঘটে আমরা যখন যেটা টের পাই তার ব্যবস্থা নেই।’

এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ মন্ত্রণালয় ও রংপুর বিভাগের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা।

রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪