| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরাঞ্চলের সংগঠককে এনসিপির সব দায়িত্ব থেকে অব্যাহতি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০১:৩৯:২৩:পূর্বাহ্ন  |  ২০২০২৬৪ বার পঠিত
উত্তরাঞ্চলের সংগঠককে এনসিপির সব দায়িত্ব থেকে অব্যাহতি
ছবির ক্যাপশন: অব্যাহতি দেওয়া উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলী। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় নাগরিক পার্টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৪ সেপ্টেম্বর আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। ওই নোটিশ প্রদানের পরও আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তাহা আমাদের নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

এতে বলা হয়, এমতাবস্থায়, আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন (৩) কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অসাংগঠনিক এবং বিব্রতকর মন্তব্য করেন শিরীন আক্তার। এজন্য রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

চলতি বছরের মার্চ মাসে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। এর পর থেকে উত্তরাঞ্চলের সংগঠকের দায়িত্ব পান শিরীন। তিনি নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪