| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১১:৫৯:০১:পূর্বাহ্ন  |  ২৭৬৯ বার পঠিত
নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ECOSOC)-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৬ জুন) তিনি ঢাকাত্যাগ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৭ থেকে ১৯ জুন নিউইয়র্কে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সেগমেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, সেগমেন্টে অংশগ্রহণ শেষে আগামী ২০ জুন নিউইয়র্ক থেকে তার দেশে ফেরার কথা রয়েছে।

জাতিসংঘের ECOSOC-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হেক্টর গোমেজ এবারের অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের এই সেগমেন্টকে বৈশ্বিক মানবিক সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি ত্রাণ সহায়তার সমন্বয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর এতে সদস্য রাষ্ট্র, জাতিসংঘ সংস্থা এবং উন্নয়ন সহযোগী দেশগুলো একত্রিত হয়ে মানবিক নীতিমালা ও প্রস্তাব গ্রহণ করে থাকে।

এবারের অধিবেশনে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মানবিক সংকট, দুর্যোগ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের মানবিক প্রভাব মোকাবিলার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এছাড়া জাতিসংঘ সদস্য রাষ্ট্র, বিভিন্ন মানবিক সংস্থা, বেসরকারি সংগঠন, গবেষক ও সংকটাপন্ন অঞ্চলের প্রতিনিধিরা এ আলোচনায় অংশ নেবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪