| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় বাজেটের পক্ষে বিএনপির শুভেচ্ছা মিছিল

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১২:২৭:০৩:অপরাহ্ন  |  ২৪৯৮ বার পঠিত
শার্শায় বাজেটের পক্ষে বিএনপির শুভেচ্ছা মিছিল

বেনাপোল প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনবান্ধব বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।

রোববার (১৪ জুন) বিকেলে বাজেট উপস্থাপনের পর শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের নেতৃত্বে বাগআঁচড়া বাজারে এ শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-সাতক্ষীরা মহাসড়কসহ বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন। তিনি বলেন, “জনবান্ধব ও জনকল্যাণমুখী বাজেট উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এ বাজেটে ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।”

শুভেচ্ছা মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব আরিফ হোসেন গাজী, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইরুল আলম, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ মিলন, পলাশ, ইকরামুল, সুজন, মাসুম, তাজমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪