| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনানীতে শিসা বারে ডিএনসির অভিযান, বিপুল পরিমাণ শিসা-হুক্কা উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ০৯:৩৯:২০:পূর্বাহ্ন  |  ২১০৫৫০২ বার পঠিত
বনানীতে শিসা বারে ডিএনসির অভিযান, বিপুল পরিমাণ শিসা-হুক্কা উদ্ধার

সিনিয়র রিপোর্টার : রাজধানীর বনানীর হাবানা শিসা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় পর্যাপ্ত পরিমাণ শিসা ও হুক্কা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে  এ ঘটনায় কতজন আটক হয়েছে তা জানা যায়নি

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বনানীর ১৭ নম্বর রোডের ডেল্টা ডালিয়া বিল্ডিংয়ে অবস্থিত  বারে অভিযান শুরু করে ডিএনসি।

ডিএনসির উপ-পরিচালক মো. মেহেদী হাসান বলেন, শিসা সেবনের জন্য পর্যাপ্ত উপকরণ আমরা এখানে পেয়েছি। এছাড়া বারে চেম্বার করে আলাদা কক্ষ রাখা হয়েছে শিসা সেবনের জন্য। অভিযান এখনো চলছে। শেষ হলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪