| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোনকে খুঁজতে বেরিয়ে পথ হারানো শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১২:৩০:২৯:অপরাহ্ন  |  ২৬৯ বার পঠিত
বোনকে খুঁজতে বেরিয়ে পথ হারানো শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, রাতে ছোট বোনকে খুঁজতে শিশুটি বাড়ি থেকে বের হয়ে চানমারী এলাকায় আসে শিশুটি। সেখানে এক ব্যক্তি তার বোনকে খুঁজে দেওয়ার কথা বলে ইজিবাইকে তুলে শিবু মার্কেট এলাকায় নিয়ে যায়। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় শিশুটিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি খানপুর হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অভিভাবক না পাওয়ায় খানপুর হাসপাতালের চিকিৎসকরা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ শিশুটিকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তবে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪