| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় স্কুলশিক্ষককে প্রকাশ্যে গুলি

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২৬৭০৯১ বার পঠিত
খুলনায় স্কুলশিক্ষককে প্রকাশ্যে গুলি
ছবির ক্যাপশন: খুলনায় স্কুলশিক্ষককে প্রকাশ্যে গুলিতেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার।

খুলনা প্রতিনিধি :

খুলনার তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার সরকারকে (৫৫) প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে মহানগরীর তেলিগাতী সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে সরদারপাড়া জামে মসজিদের সামনে এলে হেলমেট পরে মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম পায়ে লাগে। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার মিত্র এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জমিজমা ও চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে গুলি করা হয়েছে। বর্তমানে তিনি খুমেক হাসপাতালে ভর্তি আছেন। তবে আশঙ্কামুক্ত।


.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪