| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ২২:৫৫:১২:অপরাহ্ন  |  ২২৮৭৮৪৯ বার পঠিত
ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কোথায় লুকিয়ে ছিলেন তা অবশেষে সামনে এসেছে। জানা গেছে, সেনাবাহিনীর নিরাপত্তায় ব্যারাকে ৯ দিন কাটানোর পর একটি ব্যক্তিগত জায়গায় চলে গেছেন অলি। খবর কাঠমাণ্ডু পোস্টের।

খবরে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর পদত্যাগের পর থেকে তিনি শিবপুরীর সেনা স্টাফ কলেজে অবস্থান করছিলেন। তবে গত বৃহস্পতিবার তিনি সেখান থেকে বের হয়ে যান। এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বিবৃতিতে ভারতের সমালোচনা করেছেন অলি।

সেনাবাহিনী সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সেনা নিরাপত্তায় ৯ দিন কাটানোর পর নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান একটি ব্যক্তিগত জায়গায় চলে গেছেন। তবে এখন থেকে তিনি কোথায় থাকবেন, তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, কাঠমাণ্ডু থেকে ১৫ কিলোমিটার পূর্বে ভক্তপুর জেলার গুণ্ডু এলাকার একটি ব্যক্তিগত বাড়িতে চলে যেতে পারেন অলি। গতকাল শুক্রবার নেপালের সংবিধান দিবসে ফেসবুকে এক বিবৃতিতে অলি দেশটির সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪