| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের H-1B ভিসা সিদ্ধান্তে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে মরিয়া কর্মীরা, আকাশপথে চরম বিশৃঙ্খলা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ০৩:৫৫:৪৪:পূর্বাহ্ন  |  ২২৭৮৯৭২ বার পঠিত
ট্রাম্পের H-1B ভিসা সিদ্ধান্তে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে মরিয়া কর্মীরা, আকাশপথে চরম বিশৃঙ্খলা
ছবির ক্যাপশন: ট্রাম্পের H-1B ভিসা সিদ্ধান্তে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে মরিয়া কর্মীরা, আকাশপথে চরম বিশৃঙ্খলা

আশিস গুপ্ত, নতুন দিল্লি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে H-1B ভিসার ফি ১ লক্ষ ডলার ($100,000) (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা) করার সিদ্ধান্ত এবং তা ২১ সেপ্টেম্বরের মধ্যে কার্যকর করার নির্দেশিকা যুক্তরাষ্ট্রে এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। এই ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা গেছে এবং একাধিক ভারতীয় প্রযুক্তি কর্মীকে উড়োজাহাজ থেকে নেমে যেতে দেখা গেছে। এই সময়ে অনেক ভারতীয় দুর্গা পূজা উপলক্ষে দেশে ফিরছেন, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ট্রাম্পের এই ঘোষণার ফলে ভারতে আটকে পড়া হাজার হাজার ভারতীয়র জন্য সরাসরি যুক্তরাষ্ট্রে ফেরার ফ্লাইটের খরচ কয়েকগুণ বেড়ে গেছে। বিভিন্ন বিমান সংস্থা এই সুযোগে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। যেহেতু বিশ্বব্যাপী H-1B ভিসা প্রাপকদের প্রায় ৭০% ভারতীয়, তাই এই নতুন নিয়ম তাদের ওপর সরাসরি এবং মারাত্মক প্রভাব ফেলেছে।

নিয়মটি খুবই স্পষ্ট: ২১ সেপ্টেম্বর মধ্যরাত ১২:০১-এর (ভারতীয় সময় সকাল ৯:৩১) মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। এর পরে কোনো H-1B কর্মীকে আর প্রবেশ করতে দেওয়া হবে না, যদি না তার স্পনসরিং সংস্থা ১ লক্ষ ডলার ফি প্রদান করে। অ্যামাজন, মাইক্রোসফট এবং জেপি মরগানের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলো তাদের H-1B ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্র না ছাড়ার পরামর্শ দিয়েছে। যারা বর্তমানে বিদেশে আছেন, তাদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে।

তবে, যারা ছুটি বা অন্য কোনো কাজে ভারতে এসেছিলেন, তাদের অনেকেই এই সময়সীমা পার করে ফেলেছেন। মার্কিন অভিবাসন আইনজীবী সাইরাস মেহতা জানিয়েছেন, "যারা ব্যবসা বা ছুটিতে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তারা যদি ২১ সেপ্টেম্বর মধ্যরাতের মধ্যে ফিরে না আসেন, তবে তারা আটকা পড়বেন। ভারত থেকে সরাসরি ফ্লাইটে এই সময়ের মধ্যে পৌঁছানোর কোনো উপায় না থাকায়, অনেকে হয়তো ইতিমধ্যেই সময়সীমা মিস করেছেন।"

ট্রাম্পের ঘোষণার মাত্র দুই ঘণ্টার মধ্যে দিল্লি থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একমুখী ফ্লাইটের ভাড়া ৩৭,০০০ টাকা থেকে বেড়ে ৭০,০০০-৮০,০০০ টাকায় পৌঁছে যায়। এক টুইটার ব্যবহারকারী জানান, দিল্লি থেকে নিউইয়র্কের ফ্লাইটের বর্তমান ভাড়া $4,500। সবাই নতুন H-1B ভিসা নিয়ম নিয়ে চিন্তিত হয়ে দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে চাইছেন।

মার্কিন বিমানবন্দরগুলোতেও H-1B ভিসাধারীদের ওপর এই সিদ্ধান্তের প্রভাব স্পষ্ট ছিল। ২১ সেপ্টেম্বরের সময়সীমা জানার পর, অনেক H-1B ভিসাধারী যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করার পর উড়োজাহাজ থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন। সান ফ্রান্সিসকো বিমানবন্দরে বিশৃঙ্খলার বর্ণনা দিয়ে মাসুদ রানা নামের এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী বলেন, সান ফ্রান্সিসকো বিমানবন্দরে এমিরেটস যাত্রীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন আদেশের ফলে অনেকেই, বিশেষ করে ভারতীয় যাত্রীরা আতঙ্কে বিমান থেকে নেমে যেতে চান।

কৌস্তভ মজুমদার নামে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও একই ধরনের ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেন, একটি আন্তর্জাতিক ফ্লাইটে বহু ভারতীয় যাত্রী ছিলেন যারা দুর্গা পূজা উপলক্ষে দেশে ফিরছিলেন। এটি খুবই দুঃখজনক পরিস্থিতি বে এরিয়া থেকে আসা ভারতীয় যাত্রীবাহী একটি আন্তর্জাতিক ফ্লাইট সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল।

যখন H-1B ভিসার নতুন নিয়মের খবরটি পৌঁছায়, তখন যাত্রীরা আতঙ্কে প্লেন থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করেন।" আরেকজন ব্যবহারকারী দুবাই থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ২১ সেপ্টেম্বরের সময়সীমার কথা জানার পর মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত ১০-১৫ জন যাত্রী বিমান থেকে নেমে যান, কারণ তারা যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশ নিয়ে শঙ্কিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪