| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৫ বোতল ফেনসিডিলসহ পাচারকারী আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ০১:৩২:৩১:পূর্বাহ্ন  |  ২০৭৯৬৯৩ বার পঠিত
৪৫ বোতল ফেনসিডিলসহ পাচারকারী আটক
ছবির ক্যাপশন: ৪৫ বোতল ফেনসিডিলসহ পাচারকারী আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অভিনব কৌশলে ফেনসিডিল পাচারকালে লিপন হোসেন (৩৭) নামের  এক যুবককে আটক করেছে পুলিশ। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড বাজার এলাকা থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটক লিপন হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তেকালা পশ্চিম পাড়ার ফরজ আলীর ছেলে।

গাংনী থানা পুলিশের এসআই শিমুল বিশ্বাস এসব তথ‍্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছাতিয়ান ব্রিক ফিল্ড বাজার হয়ে এক মাদক কারবারি মাদক পাচার করছে। সেখানে অবস্থানকালে সন্দেহজনক হওয়ায় TVS metro মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করলে মোটরসাইকেলের সিট কভারের নিচে থরে থরে সাজানো ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে পাচারের কাজে ব‍্যবহৃত মোটরসাইকেলটি জব্দসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় মামলা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪