| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে চেপে ভারত পৌঁছাল আফগান কিশোর!

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ০২:২৪:১৩:পূর্বাহ্ন  |  ২২৬৯৮৪৮ বার পঠিত
উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে চেপে ভারত পৌঁছাল আফগান কিশোর!
ছবির ক্যাপশন: জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফিরতি ফ্লাইটে করেই আবার কাবুল ফেরত পাঠানো হয়। ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :
উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কক্ষে ঢুকে আফগানিস্তান থেকে ভারতে পৌঁছে গেছে এক আফগান কিশোর। 
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত রবিবার (২১ সেপ্টেম্বর) কেএএম এয়ারলাইন্সের আরকিউ-৪৪০১ ফ্লাইটে এই ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানায়, কৌতূহলবশত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে ঢুকে পড়ে ১৩ বছর বয়সী সেই আফগান কিশোর। পরে, নির্ধারিত সময় বেলা ১১টায় (কাবুলের স্থানীয় সময়) ফ্লাইটটি দিল্লির উদ্দেশে রওনা হয়। দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
পরে, বিমানবন্দরের নিরাপত্তা কক্ষে রিপোর্ট আসে, উড়োজাহাজটির আশপাশে ১৩ বছর বয়সী এক কিশোর ঘোরাঘুরি করছে। কেএনএম এয়ারলাইন্সের কর্মীরা তাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে হস্তান্তর করে।
জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। কৌতূহলবশত সে কাবুল বিমানবন্দরে ঢোকে। এরপর সে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে ঢুকে পড়ে।
এদিকে, এসব জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই ফ্লাইটে করেই আবার কাবুল ফেরত পাঠানো হয়। ঘটনার পর উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার কক্ষে তল্লাশি চালানো হয়। সেখানে, ছোটো লাল রঙের একটি স্পিকার ছাড়া আর কিছু পাওয়া যায়নি। 

এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪