সিনিয়র রিপোর্টার : সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৮৭ জন এবং অন্যান্য ঘটনায় আসামি ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।
বৃস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে পিস্তল একটি, ওয়ান শুটারগান একটি, একনলা বন্দুক একটি, রামদা দুটি, স্টিলের পাইপ একটি, কার্তুজ এক রাউন্ড, রাইফেলের গুলি ২ রাউন্ড, কালো রঙের কস্টেপ দিয়ে মোড়ানো ৪টি ককটেল উদ্ধার হয়।
রিপোর্টার্স২৪/এসএন