| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা উদ্যানে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ০৪:৩২:৪৬:পূর্বাহ্ন  |  ২০৮২৩৩৬ বার পঠিত
ঢাকা উদ্যানে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পারুল আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

মৃত পারুল আক্তারের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার হাওয়া কান্দি গ্রামে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা উদ্যান এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পারুল আক্তার দগ্ধ হন। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। ওই নারীর ইনহেলেশন বার্ন ছিল।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা উদ্যানের দুই নম্বর রোডের বি-ব্লকের হক ভিলায় এ ঘটনা ঘটে। পানির মোটরের সুইচ দিতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন পারুল আক্তার।  

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪