| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ০৭:০৯:১৭:পূর্বাহ্ন  |  ১৯৮৩১৫১ বার পঠিত
ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এছাড়া এনসিপির প্রতিনিধি দলে ছিলেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও জহিরুল ইসলাম মুসা ও  যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে দেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪