| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিমান্ডের আদেশ শুনে কাঠগড়ায় ঢলে পড়েন এনায়েত করিম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ০২:১২:৩৭:পূর্বাহ্ন  |  ২০৭৩৫৭৭ বার পঠিত
রিমান্ডের আদেশ শুনে কাঠগড়ায় ঢলে পড়েন এনায়েত করিম
ছবির ক্যাপশন: রিমান্ডের আদেশ শুনে কাঠগড়ায় ঢলে পড়েন এনায়েত করিম

রিপোর্টার্স২৪ ডেস্ক : পুলিশের সাবেক আইজিপি বেনজীর পরিবারের অর্থপাচার মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর ৪ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এ দিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম।

রিমান্ড মঞ্জুরের আদেশ শোনার কয়েক মিনিট পরই অসুস্থ হয়ে কাঠগড়ায় রাখা বেঞ্চে ঢলে পড়েন এনায়েত। পরে পুলিশ সদস্যদের কাঁধে ভর দিয়ে হাজতখানায় যান তিনি।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পুলিশের সাবেক আইজিপি (মহাপরিদর্শক) বেনজীর আহমেদ, তার স্ত্রী মিসেস জীশান মীর্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহীন রিশতা বিনতে বেনজীর ও মেজ কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচার করার অভিযোগ আনা হয়। মামলার অনুসন্ধান চলাকালে বেনজীরের অর্থপাচারের সঙ্গে আসামি এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা পায় দুদক।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এনায়েতকে কারাগারে পাঠায় আদালত। পরে ১৫ সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে জিজ্ঞাসাবাদের জন্য তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ সেপ্টেম্বর তার সহযোগীকে গ্রেফতার করা হয়। পরের দিন তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে ছিলেন তিনি।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪