| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ০৩:৩৮:৩৫:পূর্বাহ্ন  |  ২০৭৪৪৭০ বার পঠিত
সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: সচিবালয়ে কর্মরত কর্মচারীদের মিছিল। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সচিবালয়ের ভেতরে একদল সরকারি কর্মচারী বিক্ষোভ করেছেন। তারা অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে কর্মরত কয়েকজন কর্মচারী মিছিল শুরু করেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।

কর্মচারীদের প্রধান দাবি হলো—

১. যৌক্তিক দাবি-দাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগে অর্থ বিভাগের সচিব ও কয়েকজন কর্মকর্তার অপসারণ।

২. নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন।

৩. ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদনামের পরিবর্তন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হোক।

এর আগে, চলতি বছরের জুনে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা টানা কয়েকদিন বিক্ষোভ করেছিলেন। পরে সরকার অধ্যাদেশটি সংশোধন করে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪