| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনী উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ০৬:০৬:৫৫:পূর্বাহ্ন  |  ২০৫৮৮৬৮ বার পঠিত
গাংনী উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: গাংনী উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি: সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে আগামি সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নবগঠিত মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ সাংগঠনিক সভায় বিভিন্ন  ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দীন কালুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু,বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান,  গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দীন মনা, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদাল হকসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে গাংনী উপজেলা ও পৌর বিএনপির পুর্নাঙ্গ কমিটির নাম প্রকাশ করেন ও তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪