| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৃত্যুর খবর গুজব, লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ১৪:৫৩:৫৪:অপরাহ্ন  |  ১৯৭৭০৪২ বার পঠিত
মৃত্যুর খবর গুজব, লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ
ছবির ক্যাপশন: তোফায়েল আহমেদ

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মৃত্যুর খবর গুজব।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার পর তোফায়েল আহমেদের ভাগ্নির ছেলে ও ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রিয় নেতা মারা যাননি। এখনো বেঁচে আছেন, স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সকলে দোয়া করবেন নেতার জন্য।

তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যা ভুগছেন। রোববার ঢাকায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। পরে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসাধীন তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর আগেও বেশ কয়েকবার তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪